২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ক্যাম্পাসে শিক্ষক বাসে আগুন

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই শিক্ষকদের একটি বাসে ভাংচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 02:18 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানান।

তিনি বলেন, আগুনে বাসের আসন ও ভেতরের প্রায় পুরো অংশ পুড়ে গেছে।  

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন-চার জন যুবক হঠাৎ ওই চত্বরে এসে বাসটিতে ভাংচুর চালায় এবং আগুন দিয়ে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এগিয়ে এসে আগুন নেভান।

ওসি বলেন, এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় খুঁজে বের করার চেষ্টা চলছে।