গাজীপুরে বাসে আগুন
গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাতহ হয়নি বলে জানায় দমকল বাহিনী।
গাজীপুর ফায়ার স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, গাজীপুর-কাপাসিয়া রুটে চলাচলকারী একটি বাসে রাত ৮টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। ওই সময় বাসটি দাঁড়িয়ে ছিল।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসীর সহায়তায় পুলিশ আগুন নিভিয়ে ফেলে।
