চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে হাতবোমা
চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেইট এলাকার এঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত ওই সময় গাড়িতে থাকলেও তিনি অক্ষত আছেন।
তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দুই নম্বর গেট এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা।
“ককটেল দুটি গাড়ির সামনে রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী থানার ডিসি হিল এলাকায় একটি হাতবোমা বিস্ফোরিত হয়।
এরপর ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকর্মীদের জানান কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।
