২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ইজতেমা ফেরত বাস, নিহত ৪

বগুড়ার শাজাহানপুরের বনানী মোড়ে ইজতেমা ফেরত একটি বাসের সঙ্গে আলুর ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 11:18 AM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার রাত পৌনে ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

নিহতরা হলেন- হবিবুর রহমান, ইমতাজ আলী, আশরাফুল ও তসলীম উদ্দিন।

তাদের সবার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, বিশ্ব ইজতেমা শেষে রোববার রাতে জোয়ানা এন্টারপ্রাইজের ওই বাসটি ভাড়া করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা।

বাসটি বনানী মোড়ে পৌঁছালে আলু বোঝই ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ির ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়

ওই অবস্থাতেই চালক আহতদের নিয়ে দ্রুত চালিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।