২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাক উল্টে ৩ জন নিহত

নরসিংদীর মাধবদীতে সবজিবাহী ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন, আহত হন পাঁচজন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোবরার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন, শিবপুর উপজেলার ছাত্তার মিয়া (৩৬) ,ইয়াছিন মিয়া  (৪৫) ও সরল হোসেন (২৮)।

সদর থানার ওসি আবুল কাশেম জানান, মাধবদী থেকে সবজি নিয়ে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে মাধবদীর চৈতাব এলাকায় স্পিড ব্রেকার পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকটি উল্টে যায়।