ভোলায় হাজতির মৃত্যু
ভোলা জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক হাজতি মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে মৃত মনজুর হোসেন (৪৫) ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার প্রয়াত আবদুল আজিজের ছেলে।
ভোলা জেলা কারাগারের সুপার বজলুর রহমান জানান, দুপুর ২টার দিকে মনজুর অন্য হাজতিদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ২০১৪ সনের ১২ জুলাই মাদকের একটি মামলায় মনজুর সাজা ভোগ করছিলেন।
স্ট্রোকে হাজতি মনজুর হোসেনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ।
