চট্টগ্রামে যাত্রীবেশে উঠে বাসে আগুন
চট্টগ্রাম নগরীতে যাত্রী বেশে উঠে বাসে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত।
বন্দর থানার ওসি জাহেদ হোসেন জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে ইপিজেড মোড়ে বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
এ ঘটনায় কেউ আহত হননি বলে ওসি জাহেদ জানিয়েছেন।
তিনি বলেন, কাঠগড় থেকে বহদ্দারহাট ১০ নম্বর রুটে চলাচলকারী ওই বাসে সকালে যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত উঠে।
বাসটি ইপিজেড মোড়ে পৌঁছালে তারা আগুন ধরিয়ে দিয়েই নেমে পড়ে।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়।
