সাতক্ষীরায় বিএনপি নেতাকে দণ্ড
নাশকতার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলায় এক বিএনপি নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।
দণ্ডিত বদরুজ্জামান বদরু তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, অবরোধে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে শনিবার ভোরে পাটকেলঘাটা এলাকা থেকে বদরুজ্জামানকে আটক করা হয়। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
