২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

ফরিদপুরের ভাঙ্গায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

গ্রেপ্তার কবির মাতুব্বর ও শেখ মো. গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৮ এর ফরিদপুর অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার চুমুরদী এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তার কবির মাতুব্বর সেনাবাহিনীতে চাকরি করতেন। সাত হাজার বোতল ফেনসিডিলসহ কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এর পর তিনি চাকরিচ্যুত হন।"

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা করেছে বলে মেজর মোজাম্মেল জানান।