২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পান বরজ ভস্মীভূত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুটি পানের বরজ পুড়ে গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার তালতলা গ্রামে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দমকল বাহিনী।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ খেজমত আলী জানান, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় আব্দুল বারেক ও বিল্লাল হোসেনের পান বরজে আগুন লাগে।

পাশের মাঠে থাকা এলাকার লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ জানা যায়নি।

এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বরজ মালিকরা।