২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় দগ্ধ কালামকেও বাঁচানো গেল না

বিএনপির অবরোধে রাজধানীর মগবাজারে পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার ছয় দিন পর হাসপাতালে মারা গেলেন আবুল কালাম হাওলাদার নামের এক প্রাইভেটকার চালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

গাজীপুরে মধ্যরাতে বাসে আগুনে হেলপারের মৃত্যু
দশ গাড়িতে আগুন, দগ্ধ ৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে কালামের বুক ও মুখ আগুনে ঝলসে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৩৫ বছর বয়সী কালামের বাড়ি বরিশালের আগৈলঝরায়। ঢাকায় থাকতেন কলাবাগান এলাকায়। রাজু আহমেদ নামের এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি।

গত ৯ জানুয়ারি মগবাজার আগোরার সামনে রাস্তার পাশে দাঁড় করানো তার গাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে। ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ জন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে বার্ন ইউনিটে এনেছেন বলে চিকিৎসক সামন্ত লাল সেন জানান।