২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চালবাহী ট্রাকে আগুন

হরতালের আগের দিন ব্রাহ্মণবাড়িয়া শহরে চালবাহী ট্রাকে অগ্নিসংযোগ এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:24 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার বিকালে পইরতলা রেলগেইটে একটি  ট্রাক ভাংচুর করে অগ্নিসংযোগ এবং সন্ধ্যায় শহরের টিএ রোডে অন্তত ছয়টি হাতবোমা ফাটায় দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ ফেরিঘাট থেকে একটি চালবাহী ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল।

পথে ট্রাকটি পৈরতলা রেলগেট এলাকায় আসলে ৮/১০ জন যুবক গেটম্যানকে অস্ত্র ঠেকিয়ে গেইট নামিয়ে ফেলে। ট্রাকটির গতিরোধ করে চালককে নামিয়ে দেয়। পরে ট্রাকটি ভাংচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

এ সময় স্থানীয়রা পাশের খাল থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

তিনি আরও জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের টিএ রোডে একদল দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে অন্তত ৬টি হাতবোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা পালিয়ে যায়।

দুটি ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।