২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৫১

সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের কর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:00 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে ২৮ জন বিএনপি-জামায়াতের কর্মী।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।