ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোরে নিহত মো. আব্দুল জলিল (৩৫) স্থানীয় গরু ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে সীমান্তের বাদামবাড়ি এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিএসএফ লাশ নিয়ে গেছে। বিজিবির সহায়তা লাশ ফেরত আনার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
