২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৩২টি হাতবোমা উদ্ধার

রাজশাহী শহরের খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ৩২টি হাতবোমা ও ১০টি ধারাল অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 12:35 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

রাজশাহী র‌্যাবে দায়িত্বরত এএসপি মীর্জা গোলাম সারোয়ার জানান, অবরোধে নাশকতার প্রস্তুতি চলার খবরে সোমবার গভীর রাতে ওই অভিযান চালানো হয়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে এই এলাকায় তল্লাশি চালিয়ে রাস্তা থেকে একটু দূরে একটি বাগানে পরিত্যক্ত অবস্থায় ৩২টি হাতবোমা ও ১০টি হাসুয়া পাওয়া যায়।”

হাতবোমাগুলো একটি কার্টনে রাখা ছিল বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।