২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে লেগুনায় আগুন

বিএনপির লাগাতার অবরোধের অষ্টম দিন সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি লেগুনায় আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:57 AM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাত মসজিদ রোডে লেগুনায় আগুন জ্বলতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহসম্পাদক সৈয়দ মাহমুদ অনিন্দ্য।

এ সময় ওই সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিল ধানমন্ডি ১৫ নম্বরের দিকে যেতে দেখা যায় বলে জানান তিনি।

ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. মাসুম বলেন, সকাল ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম দিকে একটি লেগুনার সামনের কাচ ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

লেগুনার যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এই ঘটনায় কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি বলে এসআই মাসুম জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরোধ ডাকার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে।