২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শোভাযাত্রা

স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 11:29 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে স্বামী বিবেকানন্দ ভাস্কর্যের পাদদেশ থেকে শোভাযাত্র বের হয়।

শোভাযাত্রাটি জগন্নাথ হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে।

শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল আজিজ। অংশগ্রহণ করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার, পরিষদের সভাপতি অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও সাধারণ সম্পাদক অনু ভৌমিকসহ পরিষদের শিক্ষার্থীরা।

সকালে হলের উপসানালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।