ঠাকুরগাঁওয়ে ভাইয়ের হাতে বড়ভাই খুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
সোমবার উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি যুগিরহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল (৪০) উপজেলার হরিণমারি যুগিরহার গ্রামের গফুর মিস্ত্রির ছেলে।
এ ঘটনার পর ছোটভাই জিয়াউর রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম জানান, এনামুল ও জিয়াউর ভাগ্নের খৎনার দাওয়াত খেতে বোনের বাড়ি যান। সেখানে দাওয়াত চলাকালে কাজ করা নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়।
এক পর্যায় জিয়াউর ছুরি দিয়ে এনামুলের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
