সিলেটে নগর বিএনপি নেতা গ্রেপ্তার
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর তোপখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে হরতালে ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার একাধিক মামলা রয়েছে বলে জানান সাজ্জাদ হোসেন।
