পুলিশের গাড়িতে হাতবোমা, ২ কনস্টেবল আহত
বগুড়ায় হরতাল চলাকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধ সমর্থনকারী। এতে দুই কনস্টেবল আহত হয়েছেন।
বগুড়া পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, রোববার রাত ৯টার দিকে শহরতলীর বনানী এলাকায় এ হামলা হয়।
তিনি বলেন, মহাসড়কে টহল দেওয়ার সময় বনানী এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার পাশ থেকে হরতাল ও অবরোধ সমর্থক পিকেটাররা শাহজাহানপুর থানা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা বোমা ছোড়ে।
এতে আগুন ধরে দুই কনস্টেবর আহত হন। এরা হলেন মাহফুজুর ও মজিবর। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া শহরের পিটিআই মোড়ের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া পুলিশ সুপারের গাড়ি থামিয়ে টিয়ার শেল ও ৫/৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
