২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর পূর্বপাড়া এলাকায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মন্ডল (১২) উপজেলার চাপরাইল গ্রামের দীপক মন্ডলের ছেলে ও গোপালপুর পঞ্চপল্লী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম  জানান, রাজু বাইসাইকেলে করে ওই রাস্তায় ঘোরাফেরা করছিল। এসময় রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে।