২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুক্তরাষ্ট্রে আলোচনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 12:58 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

১০ জানুয়ারি শনিবার রাতে ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় এই সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মাহমুদ এবং সমাবেশে পরিচলানা করেন সাধারণ সম্পাদক এম নবী বাকী।

সভায় বক্তব্য রাখেন শিব্বীর আহমেদ, অধ্যাপক জিয়াউদ্দীন, জুয়েল বড়ুয়া, দস্তগীর জাহাঙ্গীর, আলমগীর হোসাইন সোহেল, মোহাম্মদ আমানউল্যা, জীবক বড়ুয়া, নুরল আমীন, আনোয়ার হোসাইন, নারায়ণ দেবনাথ, মোহাম্মদ আকাশ প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ক্ষণজন্মা পুরুষ, যার জন্ম না হলে হয়ত বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হতনা।