২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রেনে গৃহবধূর লাশ পাওয়ার পর স্বামীকে আটক

রাজধানীর উত্তরায় ড্রেনে এক নারীর লাশ উদ্ধারের পর তার স্বামীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

নিহতের নাম শাপলা আক্তার। স্বামী জিয়াউর রহমানের সঙ্গে দক্ষিণখানে ফরিদ মার্কেটের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। জিয়ার এটা দ্বিতীয় বিয়ে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার সকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের ড্রেন থেকে শাপলার লাশ উদ্ধার করে পুলিশ। তবে তখন তার পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর থানার এসআই কামরুল হাসান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে শাপলার খালু ফজলুল হক ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শাপলা নিখোঁজ ছিলেন বলে ফজলুর পুলিশকে জানিয়েছেন।

গত ১৪ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তার গাড়িচালক জিয়ার শাপলার বিয়ে হয়।

ফজলুর পুলিশকে জানিয়েছেন, জিয়া আগেও একটি বিয়ে করেছিলেন। সেই ঘরে তার দুই সন্তানও রয়েছে।

ঘটনা শোনার পর জিয়াকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা কামরুল জানান।

তিনি বলেন, “শাপলাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। আমরা জিয়াউরকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করব।”