২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুকুরে যুবকের লাশ

নিখোঁজের আটদিন পর দিনাজপুরের হাকিমপুরে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

রোববার উপজেলার ইটাইবাওনা কমিউনিটি ক্লিনিকের পাশের পুকুরে ইব্রাহিম হোসেনের (২৩) লাশটি পাওয়া যায়।

ইব্রাহিম হাকিমপুর পৌর এলাকার চন্ডিপুর গ্রামের প্রয়াত শাদাত আলীর ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইব্রাহিম গত ২৮ ডিসেম্বর তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।

এ ঘটনায় পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ইব্রাহিমের লাশটি পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা  থানায় খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান হারুনুর রশিদ।