২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 02:15 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

তার প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ বেতার ও টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে।

বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্যে গত বছরের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

ব্যাপক সহিসংতার মধ্যে ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ এবং  বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দিলে সৃষ্টি হয় উত্তেজনা।

এই পরিস্থিতিতে ঢাকা মহানগরে রোববার বিকাল থেকে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।

পুরনো খবর:

ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ