২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাইভিং শিখতে গিয়ে স্কুলের দেয়াল ভাঙলেন মেয়র

গাড়ি চালানো শিখতে গিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের গাড়ির ধাক্কায় ভেঙে গেছে নগরীর একটি স্কুলের দেয়াল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 03:57 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শুক্রবার রাতে ওই ঘটনার সময় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন উপশহর এলাকার স্যাটেলাইট টাউন হাইস্কুলের নৈশপ্রহরী বুলবুল।

দেয়াল ভাঙার পরপরই মেয়র দ্রুত ওই স্থান থেকে চলে যান।

মেয়রের একান্ত সহকারী আব্দুল্লাহ আল বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুল মাঠে মেয়র ড্রাইভিং শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে।”

এতে মেয়রও চোট পান জানিয়ে তিনি বলেন, এজন্য রাতেই তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নৈশপ্রহরী বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে শব্দ শুনে তিনি বের হয়ে ধাক্কায় স্কুলের মূল ফটকের পাশে সীমানা দেয়ালের কিছু অংশ ভাঙা দেখেন।

“সে সময় মেয়র নিজে তার গাড়ির চালকের আসনে বসা ছিলেন। আর চালক ছিলেন তার পাশের আসনে। ধাক্কায় গাড়ির সামনের অংশও বেশ ক্ষতিগ্রস্ত হয়।”