পাবনায় যুবকের গলাকাটা লাশ
পাবনা শহরের বিসিক শিল্পনগরী থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পাবনা সদর থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে শিল্প নগরীর এক নম্বর গেইটের কাছে বন্ধ থাকা ক্রিসেন্ট টেক্সটাইল মিলের পেছনে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় কর্মরত শ্রমিকরা।
পরে শ্রমিকদের দেয়া খবরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, “বুধবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে গলা কেটে হত্যার পর লাশ শিল্প নগরীতে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
