গাজীপুরে সুতার গুদামে আগুন
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় একটি সুতার গুদাম পুড়ে গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোনাবাড়ি বিসিক শিল্প নগরীতে ‘কাদের সিন্থেটিক অ্যান্ড টেক্সটাইল’ কারখানার এ গুদামে আগুন ধরে।
গাজীপুর ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গুদামে থাকা সব সুতা পুড়ে গেছে।
আগুনে ক্ষয়ক্ষয়তি ও অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
