২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেডিসিতে শীর্ষস্থানে তানজিমুল উম্মাহ

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

উত্তরার এ শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠনের গড় জিপিএ বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জেডিসিতে দেশসেরা ২০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে।  

এ হিসেবে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রাপ্ত স্কোর ৮৬ দশমিক ২৪।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডেমরার দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার স্কোর ৮৬ দশমিক ২৩। এ প্রতিষ্ঠানের ২৮৪ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন।

নরসিন্দির জামেয়া কাশেমিয়া (কামিল মাদ্রাসা) মাদ্রাসার মহিলা শাখা ৮৪ দশমিক ৬৮ স্কোর নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের ৮৬ জন শিক্ষার্থীর সকলে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।

মাদ্রাসা বোর্ডের সেরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ঝালকাঠির এস কামিল মাদ্রাসা (৮৩ দশমিক ৯৩), রংপুর সদরের ধাপ সাতঘরা বায়তুল মুকাররম কমিল মাদ্রাসা (৮৩ দশমিক ৮৬), চট্রগ্রামের জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদ্রাসা (৮৩ দশমিক ৭৯), নরসিন্দির জামেয়া ই কাসেমিয়া কামিল মাদ্রাসা (৮৩ দশমিক ৫৪), ডেমরার তামিরুল মিল্লাত কামিল মহিলা মাদ্রাসা (৮৩ দশমিক ৩৮), টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (৮২ দশমিক ৩৯) এবং যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (৮০ দশমিক ৬১)।

মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় এবার পাসের হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৯ হাজার ২৯০ জন।