২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন রক্ষার আহ্বানে চট্টগ্রামে মানববন্ধন

সুন্দরবনের পরিবেশ রক্ষার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ইকো ফ্রেন্ডস্ নামের একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 07:16 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

সুন্দরবনে তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ইকো ফ্রেন্ডসের সভাপতি উত্তম কুমার আচার্য্য বলেন, “বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েল বেঙ্গল টাইগারের আবাস সুন্দরবন। তাই সুন্দরবন ধ্বংস হওয়া মানে শুধু একটি বনই ধ্বংস হওয়া নয় বরং আমাদের জাতীয় প্রতীক বিপন্ন হওয়া।”

মানববন্ধনে সংহতি জানায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন।

মানববন্ধন থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ করা, সুন্দরবনের ভেতরে বয়ে যাওয়া নদীতে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, নদীতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণসহ নদী দখল ও বন ধ্বংস বন্ধ করার দাবি জানানো হয়।