‘মদপানে’ প্রাণ গেল জাহাজের নাবিকের
চট্টগ্রামে অতিরিক্ত মদ্পানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার এসআই শিবু চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৩টার দিকে মোসলেম উদ্দিনকে তার এক সহকর্মী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
মোসলেমের সহকর্মী মো. নাজমুলের বরাত দিয়ে তিনি বলেন, “রাতে মোসলেম উদ্দিন নগরীর চৌমুহুনী এলাকায় হোটেল ইস্টার্ন ভিউতে তার সহকর্মী নাজমুলের কাছে এসে অসুস্থবোধের কথা বলেন। নাজমুল তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত মদপানে সোমলেম উদ্দিনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন।
