ঝালকাঠীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঝালকাঠীর নলছিটি উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে একটি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন, আহত হন আরও দুই যাত্রী।
নলছিটি থানার পরিদর্শক মো. আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী পিয়াল পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিশারটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অটোরিকমার যাত্রী মাহাফুজা বেগম।
পুলিশ বাসটি ও এর চারক অরবিন্দু কুমার দাসকে আটক করেছে।
এ ব্যপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানান ওসি আবুল খায়ের।
