২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

মাগুরায় কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংরাদেশ (বিজিবি)।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 09:14 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার ভোরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি টহল দল  যশোর-মাগুরা সড়কে মাগুরা বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান চালায়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, যশোর সীমান্ত এলাকা থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানযোগে চোরা পথে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে তারা অভিযান চালান।

বিজিবির টহল দল কাভার্ড ভ্যানের পিছু নিয়ে মাগুরা বিদ্যুৎ অফিসের সামনে থামায়। পবে সেটাতে তল্লাশি চালিয়ে  ১৮ হাজার ৮শ ময়ূরের পালক ও ৩২ কার্টন ভর্তি প্রসাধন ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করে।

এসব পণ্যের মূল্য এক কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকা। এগুলো কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।