২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৪০ কার্টন ভিওলা সয়াবিনসহ আটক ২

প্রতারণার করে মংলা থেকে এক ট্রাক ভিওলা সয়াবিন তেল আত্মসাত করার অভিযোগে কুষ্টিয়া থেকে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

এরা হলেন- রাজীব ও শাহাবুল। শাহাবুল মিরপুর উপজেলার নওয়াপাড়ায় একটি গুদামের মালিক। রাজীবের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন জানান, শুক্রবার প্রথমে মিরপুরের মজমপুর এলাকা থেকে রাজীবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তথ্য পেয়ে রাতে নওয়াপাড়ার গুদামে অভিযান চালিয়ে শাহাবুলকে আটক করা হয়।

এসময় ওই গুদাম থেকে ৪০ কার্টন ভিওলা ব্রান্ডের সয়াবিল তেল উদ্ধার করা হয়। বাকি তেল উদ্ধারের জন্য অভিযান চলবে।

এসআই মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ ডিসেম্বর বিকালে চট্টগ্রামের একটি চালানের ভুয়া কাগজপত্র ও ট্রাকের লাইসেন্স দেখিয়ে বাগেরহাটের মংলার ভিওলা সোয়াবিন তেলের ফ্যাক্টরি থেকে এক ট্রাক সয়াবিন তেল নিয়ে যায় একটি চক্র। এঘটনায় ৭ ডিসেম্বর মংলা থানায় একটি মামলা করা হয়।

কুষ্টিয়ার একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে জানান তিন।