২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হরতালের আগের রাতে বাসে আগুন

ফরিদপুর জেলা ছাত্রদলের অর্ধদিবস হরতালের আগের রাতে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 10:15 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, শুক্রবার রাত ৮টার দিকে শহরতলীর হরিসভার টিবি হাসপাতালের মোড়ে একটি যাত্রীবাহী লোকাল বাসে আগুন দেওয়া হয়।

পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

অগ্নিসংযোগকারীদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি। 

দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার ৮ ঘণ্টা অর্ধদিবস হরতালের ডাক দেয় ফরিদপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজসহ চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।

এছাড়াও হরতালের পরদিন ফরিদপুরের নয়টি উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।