ভাসানটেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীর ভাসানটেকের এক বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাসানটেক থানার এসআই মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে টেকপাড়ার টিনশেড বাড়ি এক কক্ষের বিছানা থেকে মরজিনার লাশ উদ্ধার হয়।
ঘটনার পর থেকে মরজিনার স্বামী রিকশাচালক আমির উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ময়ানাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
