রোবট প্রদর্শনী করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রাজশাহীতে বেসরকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত রোবট প্রদর্শন করেছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা নিজেদের বিভাগে ওই চারটি রোবট প্রদর্শন করেন।
এই প্রদর্শনীর আয়োজকরা জানান, প্রদর্শিত রোবটগুলোর মধ্যে ‘রাইদাহ : দ্যা ইন্টেলিজেন্ট ফলোয়ার’ নামের রোবটটি হাসপাতাল, অফিস, সুপারমলের মত প্রতিষ্ঠানে শ্রমব্যয় কমানো এবং ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার হতে পারে।
আর ‘অ্যাকুমেন-ভিইউ-এস ১’ রোবটটি চলার সময় বাধাদান, উচ্চতা নির্ণয়, লাইট সেন্সিং করতে পারে।
এছাড়া অনুষ্ঠানে ‘মোবাইল কন্ট্রোল’ ও ‘ইনসেক্ট’ নামে আরো দুইটি রোবট প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক এম সাইদুর রহমান খান, উপাচার্য অধ্যাপক এম ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক নূরুল হোসেন চৌধুরী প্রমুখ।
