২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ চার শিল্পীকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

অসুস্থ চার শিল্পীর চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 06:51 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী নিজ হাতে প্রত্যেক শিল্পীকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

এই চার শিল্পী হলেন চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ (আব্দুস সামাদ), চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন, অভিনেতা আব্দুস সাত্তার ও বংশীবাদক বাসুদেব দাস।

এসময় বংশীবাদক বাসুদেব দাস বলেন, “আপনি যে আমাদের স্মরণ করেছেন এজন্য আমরা কৃতজ্ঞ।”

এসময় প্রধানমন্ত্রী বলেন, “এটা কে করেছে জানেন? এটা করেছে আমার ছোট বোন রেহানা। সে বিভিন্ন জায়গা থেকে পত্র-পত্রিকা ঘেঁটে এই খবরগুলো নিয়ে আমাকে জানায়।

“কিন্তু ও কখনও সামনে আসে না। এখানেও আসতে বললাম, আসলো না।”

এসময় প্রধানমন্ত্রী টেলি সামাদকে বলেন, “আমি আপনার অভিনয়ের ভক্ত। সারাজীবন আপনি মানুষকে আনন্দ দিয়েছেন। আপনাদের জন্য কিছু করা আমাদের কর্তব্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী।