২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 02:06 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার ভোরের দিকে বটতলা মোড় এলাকায় দিনাজপুর-পঞ্চগড় সড়কে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় বলে জানান কাহারোল থানার ওসি পৃথ্বিক কুমার সরকার।

রাতে বা ভোরের দিকে ভারি কোনো যানবহনের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।  

তবে, তার পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি পৃথ্বিক কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি চাপায় নিহতের শরীর থেতলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”