২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশের অভিযানে আটক ৪২

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানের চতুর্থ দিনে ৪২ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 05:24 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার আটকদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, সন্ত্রাসী ও রাজনৈতিক কর্মসূচির সময় নাশকতার মামলায় অভিযুক্তরা রয়েছেন বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।

আটকদের কাছ থেকে একটি পাইপগান, একটি এলজি, ১২টি হাতবোমা ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই অভিযানে ২০২ জনকে আটক করা হলো।

এস এম আশরাফুজ্জামান বলেন, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য গত ২৭ নভেম্বর থেকে এই অভিযান চালাচ্ছে পুলিশ। এতে সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি জেলা ও গোয়েন্দা পুলিশও অংশ নিচ্ছে।