২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত

শীত মৌসুমের শুরুতেই ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:17 AM

Updated : 22 Aug 2022, 07:59 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের যোগসূত্র গুরুত্বপূর্ণ এই নৌপথে রোববার ভোর থেকে প্রায় চার ঘণ্টা কুয়াশার কারণে পারাপার বন্ধ থকে। এ সময় পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ সাহা জানান, “শনিবার রাত থেকেই কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসতে থাকে। এক পর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রোববার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়।”

তিনি জানান, দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়। পাটুরিয়া প্রান্তে ছয়টি ও দৌলতদিয়া প্রান্তে আরও পাঁচটি ফেরি যানবাহন বোঝাই করে পারাপারের অপেক্ষায় থাকে।

সকাল ৯টা পর্যন্ত পারাপার বন্ধ থাকায় দুই প্রান্তে শতাধিক যাত্রীবাহী বাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এতে শীতের মধ্যে যাত্রী ও যানবাহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েন।

সকাল ৯টার দিকে কুয়াশার তীব্রতা কমে এলে আবার ফেরি চলাচল শুরু হয় বলে বিদ্যুৎ সাহা জানান।