সোফার ভেতর ৫৬০ কার্টন সিগারেট
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশ থেকে আনা সোফাসেটের ভেতর থেকে যুক্তরাষ্ট্রের ৫৬০ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ২৩ নভেম্বর দুবাই থেকে ফয়সাল আহমেদ নামে এক ব্যক্তি এক সেট সোফা আনেন। এসব সোফা বিমানবন্দরের কার্গো ডিপোতে রাখা ছিল।
“গোপন সংবাদের ভিত্তিতে ওইসব সোফা কেটে ৫৬০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।”
শুল্ক গোয়েন্দা মোস্তাফিজুর জানান, জব্দ করা এসব সিগারেটের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
