মহেশখালীতে যাবজ্জীবন সাজার আসামি আটক
কক্সবাজারের মহেশখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার দেবাঙ্গ পাড়া থেকে ফজল করিম (৫৫) নামের ওই আসামিকে আটক করা হয়। ফজল করিম ওই গ্রামের উলা মিয়ার ছেলে।
ফজল করিম বর্তমানে মহেশখালী থানা হেফাজতে রয়েছে, বৃহস্পতিবার তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি আলমগীর ।
দেবাঙ্গ পাড়ার লাল মিয়া হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজল ।
