বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বরিশালে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সাদ্দাম হোসেন (২৫) নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অসীম কুমার সাহা জানান, দপদপিয়া এলাকায় অ্যাঙ্কর সিমেন্ট কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনের প্রায় ৮০ ফুট উপরে বাইরের অংশে কাজ করছিল সাদ্দাম। এসময় হঠাৎ নিচে পড়ে পরে গুরুতর আহত হন তিনি।
তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান অসীম কুমার।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
