২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টনের মধ্যে নবজাতকের লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরিত্যক্ত একটি কার্টনে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার সকালে হরিণহাটি এলাকার ‘অ্যাপেক্স ফুটওয়ার’ কারখানার পাশে কার্টনটি পাওয়া যায় বলে জানান কালিয়াকৈর থানার এসআই মো. সজীব খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পৌরসভার কর্মীরা ওই এলাকায় আবর্জনা পরিষ্কারের সময় কারখানার সামনে কালভার্টের পাশে একটি কার্টন দেখতে পান।

পরে তা খুলে কাপড় দিয়ে মোড়া নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেন।

লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসাই সজীব।