২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি আইআইটি বিভাগে মাস্টার্সে ভর্তির বিজ্ঞপ্তি

জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগ এক বছর মেয়াদী 'মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি' কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:28 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়, ২৮ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে।

এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সকাল ১১টায়। ফলাফল প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর। আর ভর্তি কার্যক্রম চলবে ১৮ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ২ জানুয়ারী থেকে ক্লাস শুরু হবে। 

আইআইটি বিভাগে স্নাতকোত্তর বিভাগে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ক্লাস নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে ভর্তির শর্ত হিসেবে বলা হয়েছে, ওই কোর্সে ভর্তিচ্ছুদের আবেদন করার জন্য সিএস, সিএসই, ইসিএস, সিআইটি, আইটি, গণিত, পদার্থ, রসায়ন, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান কিংবা ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া স্নাতকে ন্যূনতম ২ পয়েন্ট ৫ জিপিএ ধারীরাই এতে আবেদন করতে পারবেন।

ভর্তিচ্ছুদের ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আটশ' টাকা আবেদন ফি জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অফিস থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আইআইটি বিভাগের ওয়েবসাইটে (www.juniv.edu/iit) পাওয়া যাবে। এছাড়া ফোন (০১৭৮৭৭৭২৮৯০) করেও ভর্তি তথ্য সম্পর্কে জানা যাবে।