২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

যশোর সদরের উপশহর এলাকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে একজন আহত হয়েছেন। পুলিশের দাবি গুলিবিদ্ধ যুবক নিজেও একজন সন্ত্রাসী।    

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 12:42 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

শনিবার রাত পৌনে ১২ টার দিকে উপশহর বি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান।

আহত সেতুকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই এলাকার ইউনুচ আলীর ছেলে তিনি। 

ওসি ইনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেতু নিজেও একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

চিকিৎসাধীন সেতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ওই এলাকায় বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এমন সময় বেজপাড়া এলাকার শাহরিয়ার নামে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার কোমরে লাগে।

এলাকাবাসী জানায়, রাতের বেলা সেতু গুলিবিদ্ধ অবস্থায় বি ব্লকের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশে খবর দেয়া হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।