গাজীপুরে পুকুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ
গাজীপুর শহরের একটি পুকুর থেকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধর করেছে পুলিশ।
জয়দেবপুর থানার এসআই মনির হোসেন জানান, শনিবার সকালে শহরের উত্তর ছায়াবীথি এলাকার পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না জানিয়ে এসআই বলেন, তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
