ডাকাতের হামলায় প্রাণ গেল কলেজছাত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামের একটি বাড়িতে ডাকাতের হামলায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
পুলিশ জানিয়েছে, ডাকাতদল ওই বাড়ি থেকে লক্ষাধিক টাকার মালামালও লুট করে নিয়ে গেছে।
নিহত কলেজ ছাত্রীর নাম রত্না বেগম ১৮।
গুরুতর আহত অবস্থায় তাদের সরাইল হাসপাতালে নেওয়ার পথে রত্না মারা যায়।
ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে।
