২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ‘পাচারের সময়’ শিশুসহ ২০ জন উদ্ধার

বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে ‘পাচারের সময়’ নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 01:38 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, শুক্রবার সকালে সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পাচারকারী চক্রের কাউকে বিজিবি আটক করতে পারেনি।

২০ জনের মধ্যে একজন শিশু, দুজন নারী। সবার বাড়ি বরিশাল, নড়াইল, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

ক্যাম্প কমান্ডার সামছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে কয়েকজনকে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদের রেখে পালিয়ে যায়।” 

ওই ২০ জনকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বন্দর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলাও হয়েছে।